সিলেট ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎ বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎ কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা

‎মাধবপুরে গভীর রাতে আগুনে পুড়ে তিনটি দোকান ভস্মীভূত

আগুনে ভস্মীভূত বাজারের অধিকাংশ দোকান ঘর।

‎

‎
‎হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৮ নং বুল্লা ইউনিয়নের বুল্লা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
‎
‎রোববার (১৯ অক্টোবর) রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।
‎
‎এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুল্লা বাজারের উত্তর পাশে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক সংলগ্ন সুমন খানের অটো ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের বুল্লা বাজারে মাসুক মিয়া পোল্ট্রি ফার্ম ও একটি ডেকোরেটার্সের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
‎
‎ক্ষতিগ্রস্ত দোকানদার মাসুক মিয়া বলেন, “তিল তিল করে গড়া জীবনের সম্বল ডেকোরেটার্স দোকানটি পুড়ে নিঃস্ব হয়ে গেছি।” মাধবপুর ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো: তোফাজ্জল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ারসার্ভিস ও স্থানীয় জনসাধারণের প্রচেষ্টায় প্রায় ২৫ লাখ টাকার সম্পদ রক্ষা পেয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎

‎মাধবপুরে গভীর রাতে আগুনে পুড়ে তিনটি দোকান ভস্মীভূত

সময় ০৯:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫