সিলেট ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎হবিগঞ্জের চুনারুঘাটে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর বিয়ের দাবিতে অনশন: অন্তঃসত্ত্বার দাবি!

অনশনরত তরুনী মারজিয়া আক্তার

‎হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে এক মুসলিম তরুণী এক হিন্দু যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। ওই তরুণী দাবি করেছেন, প্রেমের সম্পর্কের জের ধরে বর্তমানে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

‎অনশনকারী তরুণীর নাম মারজিয়া আক্তার, যিনি বৃন্দাবন সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী এবং উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন, চুনারুঘাট পৌর শহরের শ্রীগুরু শিল্পালয়ের মালিক গোপাল চন্দ্র দেবের ছেলে বাসুদেব দেবের সাথে তার দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।

‎মারজিয়া আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “আমি বাসুদেবের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছি। আমাদের সম্পর্কের ভিত্তিতে এখন আমি দুই মাসের অন্তঃসত্ত্বা। অথচ এখন সে বিয়েতে রাজি হচ্ছে না। এটা আমার সাথে স্পষ্ট প্রতারণা।”

অভিযুক্ত বাসুদেবের (ফাইল ছবি)

‎মারজিয়ার অনশনের ঘটনায় বাসুদেব দেবের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎এর আগে এই ঘটনা নিয়ে মেয়েটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছিল।

‎মামলাটির তদন্তের দায়িত্বে ছিল পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। তবে, অভিযোগ উঠেছে যে তৎকালীন চুনারুঘাট থানার ওসি ও এলাকার গণ্যমান্য কিছু লোকজনের হস্তক্ষেপে বড় অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করা হয়েছে। যদিও এই রফাদফার বিষয়টি নিয়ে এখনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি।

‎এদিকে, এই বিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) জানিয়েছেন যে, মেয়েটি যদি লিখিত অভিযোগ দায়ের করে, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি আরও জানান যে, বর্তমানে মেয়েটি অভিযোগ করতে ইচ্ছুক নয়, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎হবিগঞ্জের চুনারুঘাটে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর বিয়ের দাবিতে অনশন: অন্তঃসত্ত্বার দাবি!

সময় ০১:০১:০১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫