সিলেট ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
News Title :
সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট যমুনার ভয়াল ভাঙনে টাঙ্গাইলে আতঙ্ক, নদীগর্ভে মহাসড়কের অংশ ও বসতবাড়ি ‎সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ যুবককে এক বছরের কারাদণ্ড বালাগঞ্জে দুইলক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো‎ বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জে কলেজছাত্রী অচেতন অবস্থায় উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল নোমান

জাফলংয়ে‎ পানিতে ডুবে নিখোঁজ যুবক, উদ্ধার অভিযান অব্যাহত

ছবি- প্রতীকী।

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে গোসল করতে নেমে আবু সুফিয়ান (২৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ সুফিয়ান গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে এবং পেশায় একজন কম্পিউটার মেকানিক ছিলেন।

‎জানা যায়, সকালে সুফিয়ান তার সাত বন্ধুসহ জাফলংয়ে ঘুরতে আসেন। বিকেলে তারা সবাই মিলে জাফলংয়ের জিরোপয়েন্ট সংলগ্ন পিয়াইন নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর তীব্র স্রোতে সুফিয়ান ভেসে যান এবং তার বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।

আবু সুফিয়ানের (ফাইল ছবি)

‎খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ এবং স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি।

‎গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং সুফিয়ানের সন্ধান না পাওয়া পর্যন্ত এই অভিযান চলবে।
‎উল্লেখ্য, জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নেমে প্রায় প্রতি বছরই পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাফলংয়ে‎ পানিতে ডুবে নিখোঁজ যুবক, উদ্ধার অভিযান অব্যাহত

সময় ০৯:২০:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫