সিলেট ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎ বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎ কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ...

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ‎

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে‎ মাধবপুর রিপোর্টার্স মানববন্ধন।

‎গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার, ১০ই আগস্ট) বিকেল ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা গোল চত্বরের সামনে এই কর্মসূচি পালন করে মাধবপুর রিপোর্টার্স ইউনিটি।
‎মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, তুহিনকে হত্যা করা কেবল একজন মানুষকে হত্যা নয়, বরং এটি সত্য, স্বাধীনতা এবং ন্যায়বিচারের ওপর এক নির্মম আঘাত। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
‎বক্তারা আরও বলেন, একটি স্বাধীন দেশে এমন বর্বর হত্যাকাণ্ড কল্পনাও করা যায় না। সরকারের কাছে তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। অন্যথায়, সারাদেশের সাংবাদিকরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
‎মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মুভি বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক এম এ কাদেরসহ সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক নারায়ণ সরকার নয়ন, সাংবাদিক মঈন উদ্দিন উজ্জ্বল, সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান নুরু, সাংবাদিক বিকাশ বিশ্বাস, আব্দুল গনি প্রমুখ। মাধবপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ...

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ‎

সময় ০৯:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫