সিলেট ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

লাখাইয়ে অপরিকল্পিত ড্রেনেজ পাইপ বসাতে গিয়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন!‎

সুবিদপুর-লক্ষ্মীপুর সড়কের এই অংশটি ভেঙে যাওয়ার ফলে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের চরম দুর্ভোগে পড়েছেন।

হবিগঞ্জের লাখাই উপজেলার সুবিদপুর-লক্ষ্মীপুর সড়কের একটি অংশ ভেঙে গেছে। এর ফলে আশেপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গত রবিবার স্থানীয় ওয়ার্ড মেম্বার হিরাই মিয়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাস্তার নিচ দিয়ে একটি ড্রেনেজ পাইপ বসানোর চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। পানির প্রবল স্রোতে রাস্তাটি দুই ভাগে ভেঙে যাওয়ায় লাখাই, নাসিরনগর ও মাধবপুর উপজেলার কিছু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
‎এই সড়কটি সুবিদপুর, লক্ষ্মীপুর, এবং ধরমণ্ডল এলাকার হাজার হাজার মানুষের, বিশেষ করে শিক্ষার্থীদের, যাতায়াতের প্রধান মাধ্যম। রাস্তা ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ছোট ছোট বাচ্চারা বাঁশের সাঁকো দিয়ে পার হতে ভয় পাচ্ছে। বর্তমানে স্থানীয়রা ভাঙা অংশের ওপর একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেছেন, যা দিয়ে কেবল হেঁটে পার হওয়া যায়। কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না, ফলে কৃষকদের কৃষি পণ্য পরিবহনেও বড় বাধা সৃষ্টি হয়েছে।
‎স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ড মেম্বার হিরাই মিয়ার অপরিকল্পিত ও অনিয়মতান্ত্রিক কাজের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তারা বলছেন, কর্তৃপক্ষের অনুমতি এবং কোনো প্রকৌশলগত পরামর্শ ছাড়াই এই কাজটি করা হয়েছিল। মেম্বার হিরাই মিয়া প্রথমে ইঁদুরের গর্তের কারণে রাস্তা ভাঙার কথা বললেও পরে তিনি স্বীকার করেছেন যে পাইপ বসানোর সময়ই রাস্তাটি ভেঙে যায়।
‎এ বিষয়ে ২ নং মুড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল মোল্লা জানান, স্থানীয় মেম্বার এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পাইপ বসাতে গেলে পানির চাপে রাস্তাটি ভেঙে যায়। এতে এলাকাবাসীর ভোগান্তি বেড়েছে।
‎এদিকে, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ-এর যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
‎এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের  কাছে আবেদন জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

লাখাইয়ে অপরিকল্পিত ড্রেনেজ পাইপ বসাতে গিয়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন!‎

সময় ০৪:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫