সিলেট ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর
এনসিপি'র পদযাত্রা.....

‎টাঙ্গাইলে শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ

এনসিপি পদযাত্রায় শিক্ষার্থীদের বাধ্য করার প্রতিবাদে ছাত্ররা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি- সংগৃহীত।

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যোগ দিতে বাধ্য করার প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

‎বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

‎আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর তারা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা “শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না, চলবে না” স্লোগান দেন।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী এবং সাবেক শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদ।

‎বক্তারা অভিযোগ করেন, গত ২৯ জুলাই ক্লাস চলাকালীন এনসিপির নেতারা বিন্দুবাসিনী সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের এনসিপির পদযাত্রায় যেতে বাধ্য করেন। এ সময় এনসিপি নেতাদের সঙ্গে শিক্ষকদের কথা কাটাকাটি হয় এবং বাধ্য হয়ে স্কুল ছুটি দেওয়া হয়।

‎বক্তারা আরও বলেন, যারা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছেন, তাদের শাস্তির দাবি জানান এবং জড়িতদের জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

‎এ বিষয়ে টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল দুঃখ প্রকাশ করে বলেছেন, “আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা তাদের বলেছি, ভবিষ্যতে এনসিপির কোনো সভায় তাদের আনা হবে না।”

‎বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জাল হোসেন জানান, জাতীয় নাগরিক পার্টির নেতারা সকাল ১১টায় তাদের পদযাত্রায় ছাত্রদের অংশ নেওয়ার অনুরোধ করেছিলেন। ক্লাস চলাকালীন ছাত্র দেওয়া সম্ভব নয় বলে তিনি জানিয়ে দেন। তবে, তিনি নিশ্চিত নন যে ১১টা ৪৫ মিনিটে স্কুল ছুটি হওয়ার পর কোনো ছাত্র পদযাত্রায় যোগ দিয়েছিল কিনা।

‎উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টায় শহরের শামছুল হক তোরণ থেকে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল। পরে দুপুর ১টার দিকে পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে এক সমাবেশে মিলিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

এনসিপি'র পদযাত্রা.....

‎টাঙ্গাইলে শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ

সময় ০১:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫