সিলেট ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎লাখাইয়ের বুল্লা বাজারের নবনির্বাচিত কমিটিকে টমটম মালিক কল্যাণ সমিতির ফুলেল সংবর্ধনা

সংবর্ধনা সভায় বক্তব্য রাখছেন বাজার কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ

‎লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির (বাকস) নবনির্বাচিত নেতৃবৃন্দকে গতকাল শনিবার (১৯ জুলাই) এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে বুল্লা বাজার টু কালাউক টমটম মালিক কল্যাণ সমিতি।
‎বুল্লা বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে বিকাল ৫টায় আয়োজিত এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি মোঃ বাদশা মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সুনাই।
‎এসময় আরও বক্তব্য রাখেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল আহমেদ, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, টমটম মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল জলিল পারুল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শাওন আহমেদ সেন্টু, হারুনুর রশিদ, লাইন সেক্রেটারি জুনাইদ মিয়া, সদস্য বাদল আহমেদ, বুলবুল মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল সালাম, নুরুদ্দিন এবং লাইজুল ইসলাম।
‎বক্তারা টমটম মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান, তারা যেন শুধু জীবিকা নির্বাহের উদ্দেশ্যে নয়, বরং যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘব ও সহজ যাতায়াতের জন্য কাজ করেন। তারা চালকদের যাত্রী হয়রানি না করার বিষয়ে সতর্ক থাকার এবং দক্ষ ও প্রাপ্তবয়স্ক চালকদের দ্বারা পরিবহন পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি টমটম মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির প্রতি সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করে।

‎আলোচনা শেষে টমটম মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের পক্ষ থেকে নবনির্বাচিত বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এই আয়োজন দুই সংগঠনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎লাখাইয়ের বুল্লা বাজারের নবনির্বাচিত কমিটিকে টমটম মালিক কল্যাণ সমিতির ফুলেল সংবর্ধনা

সময় ০৫:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫