সিলেট ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

বানিয়াচংয়ে লালন মিয়ার ছাদ বাগানে ৫০ কেজি আঙুর সংগ্রহ: এক অনুকরণীয় দৃষ্টান্ত।

লালন মিয়ার ছাদ বাগানে বিরল ত্বীনফল ।

এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের তোপখানা গ্রামের বাসিন্দা লালন মিয়া তার বিশাল ছাদবাগান দিয়ে শুধু ফল উৎপাদনই করছেন না, তিনি হয়ে উঠেছেন এলাকার ছাদবাগান উৎসাহীদের জন্য এক অনুপ্রেরণা।
দীর্ঘদিনের প্রচেষ্টায় গড়ে তোলা তার এই শখের বাগান থেকে সম্প্রতি প্রায় ৫০ কেজি আঙুর সংগ্রহ করা হয়েছে, যা তার সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
লালন মিয়ার ছাদবাগানটি কেবল আঙুরেই সীমাবদ্ধ নয়। তার বাগানে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ফলের সমাহার। তিনি জানান, তার সংগ্রহে আছে বারোমাসি আম পেয়ারা, চায়না কমলা, আপেল,জামরুল এবং সৌদি আরবের বিরল প্রজাতির ত্বীনফল সহ হরেক রকমের ফল গাছ। তার এই বৈচিত্র্যপূর্ণ বাগান দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষজন ভিড় জমান।

ছাদ বাগানে লালন মিয়ার আঙ্গুরের বাগান।
ছবি-লালন মিয়ার ফেসবুক থেকে ।

শখের বসে শুরু করা এই ছাদবাগান লালন মিয়ার জন্য বেশ লাভজনকও হয়েছে। তবে তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো, তার বাগান দেখে এলাকার অনেকেই ছাদবাগান করতে উৎসাহিত হচ্ছেন। লালন মিয়ার এই উদ্যোগ শুধু তার ব্যক্তিগত সফলতা নয়, এটি পরিবেশ সুরক্ষায় এবং ফল উৎপাদনে শহুরে বা গ্রামীণ পরিবেশে ছাদবাগানের গুরুত্ব তুলে ধরছে। তার এই প্রচেষ্টা নিঃসন্দেহে বৃহত্তর বানিয়াচংয়ের জন্য এক অনুকরণীয় উদাহরণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

বানিয়াচংয়ে লালন মিয়ার ছাদ বাগানে ৫০ কেজি আঙুর সংগ্রহ: এক অনুকরণীয় দৃষ্টান্ত।

সময় ০৩:১৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫