সিলেট ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি
‎​দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান....

‎২২ জানুয়ারী সিলেটে আসছেন তারেক রহমান‎

একফ্রেমে সিলেটের বিএনপি’র নেতৃবৃন্দ।

‎দীর্ঘ দুই দশক পর আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ জানুয়ারি তিনি সিলেটে পৌঁছাবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেট বিভাগে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

‎সংশ্লিষ্ট দলীয় সূত্র জানায়, ২২ জানুয়ারি সিলেটে পৌঁছবেন তিনি। সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের মাধ্যমেই তিনি মূলত ওই অঞ্চলের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করবেন।

‎জিয়ারত শেষে তিনি সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সিলেট সফর শেষ করে তিনি সড়কপথে মৌলভীবাজার ও হবিগঞ্জের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

‎তারেক রহমানের আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে মঙ্গলবার রাতে সিলেটে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ এক জরুরি প্রস্তুতি বৈঠক করেছেন। সভায় সফরের যাবতীয় প্রস্তুতি ও শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন উপকমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।

‎বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপার্সন উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা,ড.এনামুল হক চৌধুরী,খন্দকার আব্দুল মুক্তাদির,সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী,কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক। মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান,এছাড়াও সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান চৌধুরী, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন এবং সভাপতি নাসিম হোসাইনসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎তারেক রহমানের এই সফরকে ঘিরে সিলেট বিএনপি’র তৃণমূল পর্যায়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘ ২০ বছর পর প্রিয় নেতাকে সরাসরি দেখার ও তাঁর দিকনির্দেশনা শোনার অপেক্ষায় প্রহর গুনছেন কর্মীরা। নেতৃবৃন্দ জানিয়েছেন, এই জনসভা হবে সিলেটের ইতিহাসের অন্যতম বৃহৎ গণজমায়েত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

‎​দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান....

‎২২ জানুয়ারী সিলেটে আসছেন তারেক রহমান‎

সময় ০৯:৪০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬