সিলেট ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের শিক্ষা অফিসের কর্মচারীসহ ৫ জন গ্রেফতার।

প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ৫ জনে গ্রেফতার করে র‍্যাব-১৪ সিপিসি-৩

টাঙ্গাইলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন অফিস সহকারীও রয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলে র‍্যাব-১৪ সিপিসি-৩ ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিং-এ র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার জানান, গত ৮ জানুয়ারী গোয়েন্দা তথ্য এবং সেনাবাহিনীর অভিযানে ঢাকায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য মাহবুব গ্রেফতার হয়। মাহবুব গ্রেফতারের পরে তার নিকট হতে প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে এই চক্রের বেশ কিছু সক্রিয় সদস্যের টাঙ্গাইলে অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ৯ জানুয়ারী অনুমানিক রাত ৩ টায় টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকা থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত বাকি চার জনকে জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তল্লাশি চালিয়ে মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সাথে প্রশ্নপত্র বিনিময় এবং চাকুরী দেয়ার নামে টাকা আদান প্রদানের কথোপকথন সহ বিভিন্ন আলামত পাওয়া গেছে ।
পরবর্তীতে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের কাছ থেকে ব্ল্যাংক চেক, ষ্ট্যাম্প পেপার, প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র এবং প্রার্থীর আসল সার্টিফিকেট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার সখিপুর থানার কালমেঘা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩৩), প্রশাসনিক (শিশু কল্যান), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী ও টাঙ্গাইলের নলশোধা গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫২), টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকার মৃত রজব আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৮) এবং রাজবাড়ি জেলার সদর উপজেলার চর লক্ষীপুর গ্রামের অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩) কে নাগরপুর উপজেলার পাকুটিয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের শিক্ষা অফিসের কর্মচারীসহ ৫ জন গ্রেফতার।

সময় ০৯:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬