সিলেট ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি

টাঙ্গাইলে নির্বাচনী সম্প্রীতির শপথ: সহিংসতা বর্জন ও উন্নয়নের অঙ্গীকার।

শপথ করছেন রাজনীতিবিদ ও উপস্থিত সুধীজন।- ছবি সংগৃহীত।

‎আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা।

‎নির্বাচনের সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সহিংসতা পরিহারের অঙ্গীকার নিয়ে তারা এক আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপে মিলিত হয়ে শপথ গ্রহণ করেন।

‎গত রোববার (২১ ডিসেম্বর) বিকেলে শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে এই সংলাপ অনুষ্ঠিত হয়। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, টাঙ্গাইল এই সভার আয়োজন করে, যেখানে সহযোগিতা প্রদান করে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

‎অনুষ্ঠানে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত হয়ে জনগণের সামনে শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন,  বিএনপি মনোনীত প্রার্থী (টাঙ্গাইল-৫) ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদ,গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বীথি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মাসুদুর রহমান রাসেল।

‎সভায় বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু তার বক্তব্যে দলের রাজনৈতিক সংস্কৃতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, বিএনপি গোপন রাজনীতিতে বিশ্বাসী নয়, যা বলে তা প্রকাশ্যেই করে। রাজনীতিতে ভুল হলে তা সংশোধন করে সবাইকে নিয়ে এগিয়ে চলাই তাদের লক্ষ্য। তিনি আরও বলেন,টাঙ্গাইল কে জেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করার অঙ্গীকার করেন তিনি।

‎নির্বাচনে যে-ই জয়ী হোক না কেন, জনস্বার্থে বিজয়ী প্রার্থীকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

‎ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সভাপতি একেএম মনিরুল হক ভিপি মনিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, নার্গিস আক্তার (ময়মনসিংহ বিভাগীয় ম্যানেজার)ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, টাঙ্গাইল বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও খন্দকার তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

‎অনুষ্ঠানে সম্প্রীতি সংলাপের শপথ পাঠ করান ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেলা সহ-সভাপতি রকসি মেহেদী। এ সময় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎এই সংলাপের মাধ্যমে টাঙ্গাইলের রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার এক নতুন বার্তা বহন করে, যা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সুধীজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

টাঙ্গাইলে নির্বাচনী সম্প্রীতির শপথ: সহিংসতা বর্জন ও উন্নয়নের অঙ্গীকার।

সময় ০৩:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫