সিলেট ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি

‎মৌলভীবাজারে সৎ বাবার মারধরে শিশু রাকিবের মৃত্যু, প্রধান আসামি আবাস মিয়া গ্রেফতার

‎মৌলভীবাজারে সৎ বাবার নির্মম নির্যাতনে রাকিব (৩) নামের এক শিশু নিহত হওয়ার ঘটনায় পলাতক প্রধান আসামি আবাস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
‎শুক্রবার (২১ নভেম্বর) রাতে মৌলভীবাজার সদর থানার একটি বিশেষ দল সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে আটক করে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবাস মিয়া প্রায়ই ভিকটিমের মা আকলিমা বেগমের কাছে টাকা-পয়সা দাবি করতেন। টাকা না দিলে তিনি শিশুকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতেন।
‎গত ১৭ নভেম্বর রাতে আকলিমা বেগম মালিকের ঘরে কাজ করতে গেলে সুযোগ পেয়ে আবাস মিয়া শিশু রাকিবকে বেপরোয়া মারধর করে গুরুতর আহত করেন।

‎রাত ১০টার দিকে আকলিমা ঘরে ফিরে দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে রাকিবকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪০ মিনিটে শিশুটি মারা যায়।

‎খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

‎মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, শিশু রাকিব হত্যার ঘটনায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করেছি। ঘটনার পরপরই বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

‎আজ শনিবার গ্রেফতারকৃত আবাস মিয়াকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

‎মৌলভীবাজারে সৎ বাবার মারধরে শিশু রাকিবের মৃত্যু, প্রধান আসামি আবাস মিয়া গ্রেফতার

সময় ০৩:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫