সিলেট ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
News Title :
‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান ‎সিলেটের গোয়াইনঘাটে ২৬ বোতল ইসকফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎ ‎মাধবপুরের শাহপুরে রাস্তা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ ‎মাধবপুরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা ‎টাঙ্গাইলে নদী উদ্ধার প্রকল্প নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে হুমকি ও অপপ্রচার ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা। সিলেটে গোয়াইনঘাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদ মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার দক্ষিণ সুরমায় ৫ লক্ষ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২, কাভার্ডভ্যান জব্দ ‎ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেফতার,‎ স্বামী পলাতক! ‎​মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতি পণ্ড: সর্দার রুবেলসহ গ্রেফতার ৩, অস্ত্র ও গুলি উদ্ধার
‎পা মাটিতে থাকা মরদেহ নিয়ে প্রশ্ন!

‎মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ছবি প্রতীকী।

‎হবিগঞ্জের মাধবপুরে আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামে সানজিদা আক্তার লিপা (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
‎রোববার, ৯ নভেম্বর  সকাল বেলায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত লিপা ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

‎এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঘরের আড়ার সঙ্গে লিপার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের বক্তব্যে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। তারা জানিয়েছেন, মরদেহের পা মাটিতে স্পর্শ করা অবস্থায় ছিল।
‎স্থানীয়দের একাংশ দৃঢ়ভাবে মনে করছেন, এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। মরদেহের এই অস্বাভাবিক অবস্থানকে ঘিরে এলাকায় জোর জল্পনা শুরু হয়েছে।

‎খবর পেয়ে দ্রুত মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

‎মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
‎ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

‎রহস্যঘেরা এই ঘটনায় গোটা এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনগণ লিপার মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং এই ঘটনার জন্য দায়ীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান

‎পা মাটিতে থাকা মরদেহ নিয়ে প্রশ্ন!

‎মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সময় ০৪:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫