সিলেট ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎

‎নবীগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু: এলাকায়‎উত্তেজনা‎

নিহত এমরুলের নিথর দেহ।

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এমরুল ইসলাম (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনা নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে ঘটেছে।

‎পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে এই হামলার ঘটনা ঘটে। নামাজ শেষে বনগাঁও জামে মসজিদের বারান্দায় এমরুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। হামলা চালায় ৭/৮ জনের দল।
‎নিহতের পরিবার জানায়, মসজিদ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষ আতিক মিয়ার ছেলে রুসেল মিয়াসহ ৭/৮ জনের একটি দল এমরুল ইসলামের ওপর অতর্কিতে হামলা চালায় এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।

‎গুরুতর আহত এমরুলকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

‎এই হত্যাকাণ্ডের জেরে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই জয়ন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

‎নবীগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু: এলাকায়‎উত্তেজনা‎

সময় ০৮:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫