সিলেট ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎

‎৬ মাস পর বিএসএফ থেকে স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি

‎মৌলভীবাজারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশি নাগরিক উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩)। পরে বিএসএফ তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে।

‎তবে, তাঁরা বাংলাদেশে ফিরলেও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকারসহ একটি ব্যাগ বিএসএফ ক্যাম্পে ফেলে এসেছিলেন। অবশেষে দীর্ঘ ৬ মাস পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফুলতলা সীমান্তে পতাকা বৈঠকের পর বিজিবির উপস্থিতিতে বিএসএফ স্বর্ণালংকারসহ ব্যাগটি তাঁদের হাতে তুলে দিয়েছে।

‎জানা গেছে, ২৭ এপ্রিল উত্তর কুলাউড়ার বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন। সেখানে বিএসএফের ১৭১ ব্যাটালিয়নের তারেকপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন।
‎পরদিন ২৮ এপ্রিল বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাঁদের বিজিবির নিকট হস্তান্তর করলে তাঁরা নিজ বাড়িতে ফিরে যান। কিন্তু, ভারতে বিএসএফ ক্যাম্পে অবস্থানকালে ২৮ এপ্রিল বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্য দম্পতি সেখানে ১টি ব্যাগ ফেলে আসেন, যা পরবর্তীতে বিএসএফ বিজিবিকে অবহিত করে।

‎এর প্রেক্ষিতে বিজিবি বাংলাদেশি নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করে ব্যাগটি তাঁদের বলে নিশ্চিত করে। উক্ত ব্যাগটি ফেরত প্রদানের লক্ষ্যে তাঁদের বৃহস্পতিবার বিজিবির জুড়ী ফুলতলা বিওপির বটুলী আইসিপিতে উপস্থিত থাকতে বলা হয়।
‎দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীনস্থ জুড়ী ফুলতলা বিওপি এবং বিএসএফ ৯৭ ব্যাটালিয়নের আওতাধীন ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পের সন্নিকটে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
‎উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাগে থাকা আনুমানিক ২.৫ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে তাঁরা বুঝে নিয়েছেন।

‎বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বিএসএফ বাংলাদেশি নাগরিক বিষ্ণুপদ গোস্বামী ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্যের হাতে তুলে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

‎৬ মাস পর বিএসএফ থেকে স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি

সময় ০৫:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫