সিলেট ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত ৯ মার্ডার মামলার পলাতক আসামী ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস গ্রেফতার

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত ৯ মার্ডার মামলার আলোচিত পলাতক আসামী আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে নিজ এলাকা দুপুরের দিকে আটক করে পুলিশ।

‎যদিও থানা পুলিশের পক্ষ হতে আটক কিংবা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেননি পুলিশ।

কিন্তু পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে ওসি বানিয়াচং মঞ্জু দাসের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন।

‎এর পূর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেইসবুকে” ছোট্ট একটি মিশুক গাড়িতে করে পুলিশ, চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে নিয়ে যাওয়ার ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গ্রেফতার হওয়ার শিরোনামে। চেয়ারম্যান মঞ্জু কুমার দাসের ছবি ও আটক, গ্রেফতারের বিষয়টি সাথে সাথে ভাইরাল হয়ে যায়।

‎পোস্টকারীদের মধ্যে সংবাদকর্মী, বিএনপি নেতাকর্মী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আহত ও নিহতদের পরিবারের সদস্যগন থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে শত,শত পোস্ট করেন।‎

‎অন্যদিকে এই মামলার পলাতক থাকা আাসামীগণ ও এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা আওয়ামীলীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের আত্মীয় স্বজনগন দেশ-বিদেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পোস্ট করে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।

‎মিথ্যা মামলায় ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে বলে তার অনুসারীরা দেশ বিদেশ থেকে নিন্দা ও প্রতিবাদ করে যাচ্ছেন তারা। এছাড়াও দেশ-বিদেশে অবস্থানরত আ’লীগ নেতাকর্মীগণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানাযায়,২রা নভেম্বর (রবিবার)

‎দুপুরে একদল পুলিশ বানিয়াচংয়ের আলোচিত ৯ মার্ডার মামলার পলাতক আসামী আ’লীগ নেতা ও ৫নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে নিজ এলাকা থেকে দুপুরে আটক করেন।

‎পরে তারা ছোট্ট একটি মিশুক গাড়ি যোগে আটককৃত চেয়ারম্যানকে নিয়ে মার্কুলি পুলিশ ফাঁড়ির এদিকে নিয়ে যান বলে জানান।

‎সন্ধ্যার দিকে ৫নং দৌলতপুর ইউনিয়ন এর বিট পুলিশের ইনচার্জ(এসআই)জিয়াউর রহমান তার নিজস্ব ফেরিফাইড ফেইসবুক আইডি থেকে পুলিশ সদস্যদের নিয়ে ইউপি চেয়ারম্যান ও ৯ মার্ডার মামলার পলাতক আসামী মঞ্জু কুমার দাসকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন।

‎পরবর্তীতে এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, মঞ্জু কুমার দাস চেয়ারম্যান গ্রেফতারের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

‎এর মধ্যে অন্যতম হলো নাইন মার্ডার মামলাটি।

‎তাকে এই মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত ৯ মার্ডার মামলার পলাতক আসামী ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস গ্রেফতার

সময় ১২:২৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫