সিলেট ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎

‎সিলেট-ঢাকা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা বাস-প্রাইভেট কার সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ২, আহত ৪‎

‎সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ দুজন নিহত হয়েছেন।
‎এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। হতাহত সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

আজ, ১ নভেম্বর শনিবার, সকাল সাড়ে ৯টার দিকে দয়ামীর এলাকায় হবিগঞ্জগামী বিরতিহীন বাস ও সিলেটগামী একটি প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

‎দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেট কারের চালক হারুন মিয়া এবং তাঁর মেয়ে আনিছা বেগম (১০)। নিহতরা ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, মুকিত মিয়া (৩৫)
‎ আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০)
‎বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) শফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার (২৩)

‎খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় প্রাইভেট কারের ভেতর থেকে আহত চার যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎পুলিশ একইসাথে নিহত চালক হারুন মিয়া ও তাঁর মেয়ে আনিছা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‎পুলিশ জানায়, দয়ামীর এলাকায় সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ বাস এবং তাজপুর থেকে সিলেটগামী প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
‎সংঘর্ষে প্রাইভেট কারের চালক হারুন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

‎সিলেট-ঢাকা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা বাস-প্রাইভেট কার সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ২, আহত ৪‎

সময় ০২:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫