সিলেট ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
News Title :
‎আজমিরীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত আসামি দিরাই থেকে গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে ৬ ঘন্টার ব্যবধানে ফের সড়ক দুর্ঘটনায় নারী নিহত লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১ হবিগঞ্জে ‎ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মাধবপুরে মাজার জিয়ারত শেষে ফেরার পথে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৩০

হবিগঞ্জের মাধবপুরে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাদল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পল্টু মিয়ার ছেলে। আহতদের সবাই একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন মাহফুজ (৩০), সোহেল মিয়া (৩৫), মাসুদ মিয়া (৩০), মনজুর আলী (৩৪), অপু মিয়া (৩২), বাহার মিয়া (৩৮), রশিদ (৩৫), সাজাহান (৩৯), মুক্তার (২৫), বাদশা (২৮), লালখা (৩৫), হেলেনা (৩৫) ও সাত্বার মিয়া (৪০) প্রমুখ।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায়, রোববার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি মাজারে জিয়ারত শেষে তারা ভোরে ‘দিগন্ত পরিবহন’-এর একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাসটি মাধবপুরের বেজুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাদল মিয়ার মৃত্যু হয় এবং বহু যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কমল কৃষ্ণ বলেন, “আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

মাধবপুর থানার এসআই প্রনয়েল চাকমা জানান, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎আজমিরীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত আসামি দিরাই থেকে গ্রেপ্তার

মাধবপুরে মাজার জিয়ারত শেষে ফেরার পথে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সময় ১২:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫