সিলেট ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, ঘাতক ভাই আটক।‎

হবিগঞ্জ শহরে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই মনির হোসেন (২২) নিহত হয়েছেন। সোমবার (১৩ই অক্টোবর) রাতে শহরের যশেরআব্দা এলাকার খোয়াই বাঁধ সংলগ্ন স্থানে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত মনির হোসেন পেশায় কসাই ছিলেন এবং তিনি ওই এলাকার আব্দুল খালেকের পুত্র।

‎পুলিশ সূত্রে জানা যায়, নিহত মনির হোসেন বিভিন্ন বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে গরু জবাইয়ের কাজ করতেন।
‎ঘটনার রাতে মনির তার বড় ভাই, মাদকাসক্ত রনি মিয়া, ও প্রতিবেশী রাজন মিয়াকে মাদক সেবন করতে দেখে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রনি ও রাজন ক্ষিপ্ত হয়ে গরু জবাইয়ের কাজে ব্যবহৃত চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
‎গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মনিরকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এই মর্মান্তিক ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম শাহাবুদ্দিন শাহীন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, ঘাতক ভাই আটক।‎

সময় ১২:১৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫