
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বানিয়াচং-এর এই কৃতি সন্তান আজ শুক্রবার ১০ অক্টোবর বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেশের সাহিত্য ও শিক্ষাঙ্গনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
অনলাইন সিলেট ডটকম পরিবারের পক্ষ থেকে গুণী এই ব্যক্তিত্বের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।
স্টাফ রিপোর্টার 



















