সিলেট ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
News Title :
সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট যমুনার ভয়াল ভাঙনে টাঙ্গাইলে আতঙ্ক, নদীগর্ভে মহাসড়কের অংশ ও বসতবাড়ি ‎সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ যুবককে এক বছরের কারাদণ্ড বালাগঞ্জে দুইলক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো‎ বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জে কলেজছাত্রী অচেতন অবস্থায় উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল নোমান

‎লাখাইয়ের কাশিমপুরে রাস্তা ও মসজিদের টিউবওয়েল দখল, লিখিত অভিযোগ দাখিল‎

‎হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের কাশিমপুর গ্রামে সরকারি রাস্তা ও মসজিদের টিউবওয়েল জোরপূর্বক দখল করে রেখেছেন প্রভাবশালীরা। এতে করে সাধারণ মানুষ ও মুসল্লিদের চলাচলে এবং পানি ব্যবহারে ভোগান্তি হচ্ছে। এই বিষয়ে গ্রামবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

‎অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম জানু মিয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী মহল গ্রামের সরকারি রাস্তাটি দখল করে রেখেছে। ফলে গ্রামবাসীদের চলাচল, বিশেষ করে গরু-বাছুর নিয়ে যাতায়াতে প্রায়শই বাধা দেওয়া হয়।

‎এছাড়া, কাশিমপুর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত টিউবওয়েলটির পানিও জানু মিয়া নিজের বাড়িতে নিয়ে গেছেন বলে অভিযোগে জানাগেছে।

মুসল্লিরা এর প্রতিবাদ করলে তিনি হুমকি ও দুর্ব্যবহার করেন। তার আত্মীয়-স্বজনও এই কাজে সহযোগিতা করে এবং যারা প্রতিবাদ করে তাদের ওপর হামলা ও ষড়যন্ত্রের হুমকি দেয়া হয়।
‎ভুক্তভোগী গ্রামবাসী জানিয়েছেন, এর আগেও একবার সরকারি উদ্যোগে রাস্তাটি দখলমুক্ত করা হয়েছিল। অভিযোগপত্রে ৪২ জন গ্রামবাসী স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে একজন, আসাদুল মিয়া, জানান যে এই রাস্তা ও টিউবওয়েলের সমস্যার কারণে গ্রামবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে রাস্তাটি উদ্ধার করবে এবং মসজিদের টিউবওয়েলের মোটর বন্ধ করে দেবে।

‎এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎লাখাইয়ের কাশিমপুরে রাস্তা ও মসজিদের টিউবওয়েল দখল, লিখিত অভিযোগ দাখিল‎

সময় ০৮:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫