সিলেট ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার
‎জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি..

বানিয়াচংয়ের গুনইয়ে বাসদের উদ্যোগে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গুনই গ্রামে বাসদের মিছিল।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বানিয়াচং উপজেলার গুণই বাজারে আজ বিকেলে এক আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাসদের সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ।
‎আলোচনা সভাটি শুরু হয় বিকাল ৫টায় এবং এর সভাপতিত্ব করেন উপজেলা বাসদের সাবেক আহ্বায়ক কমরেড লোকমান আহমেদ তালুকদার।

অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, এটি ছিল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এক ঐতিহাসিক ঘটনা, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন দিগন্তের উন্মোচন করে।
‎এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বাসদ নেতা ডাঃ সুনীল রায় ও শফিকুল ইসলাম, উপজেলা আহ্বায়ক এআরসি কাওছার, সদস্য শেখ জালাল, অজয় পাল এবং ভূমিহীন সংগ্রাম পরিষদ নেতা মোক্তার আলী প্রমুখ। বক্তারা গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
‎আলোচনা সভার পর একটি মিছিল গুণই বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পথসভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের

‎জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি..

বানিয়াচংয়ের গুনইয়ে বাসদের উদ্যোগে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত।

সময় ০৪:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫