সিলেট ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
News Title :
‎হযরত মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ (রহ.)-এর জীবন ও দর্শন নিয়ে বইমেলায় আসছে জুনাইদ চৌধুরীর গ্রন্থ ‎কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা‎ ‎বালাগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ পিস ম্যাট্রেস উপহার ‎বানিয়াচংয়ে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সাবাজ আহমেদের দোয়া ও সহযোগিতা কামনা বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিমকে দিলেন ঝালমুড়ি বিক্রির নতুন গাড়ি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস‎ বড়লেখায় মাদক চোরাচালান কিশোর‎গ্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে‎পুলিশকে এমপি নাসির উদ্দিনের নির্দেশ ‎বিশ্বনাথে সোনা মিয়া হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার
‎দুই সম্প্রদায়ের ১৮৪ ও ৪১তম রাস উৎসব

‎কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা‎

মৌলভীবাজারের কমলগঞ্জে রাখাল নৃত্য, ঢাক-ঢোল, খোল-করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা অবলম্বনে আয়োজিত এ উৎসবের সূচনা হয়। ছোট ছোট শিশু-কিশোরদের মনোমুগ্ধকর রাখাল নৃত্য, আনন্দ-উচ্ছ্বাস আর ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে উৎসবস্থল।
‎
‎পূর্ণিমা তিথিকে সামনে রেখে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুর এলাকায় পৃথক দুটি স্থানে মণিপুরি সম্প্রদায়ের এ মহারাস উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। উৎসবকে ঘিরে মণিপুরি অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে গত কয়েক দিন ধরেই চলেছে নৃত্যের মহড়া ও নানা প্রস্তুতি।
‎
‎মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম মহারাস উৎসব। অন্যদিকে আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ৪১তম মহারাস উৎসব।

উৎসবের প্রথম পর্বে দিনের বেলায় উভয় স্থানে অনুষ্ঠিত হয় গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চে রাখাল নৃত্যে প্রায় অর্ধশতাধিক শিশু শিল্পী অংশ নেয়। তাদের পরিবেশনায় ফুটে ওঠে শ্রীকৃষ্ণের বাল্যলীলা ও রাখাল জীবনের নানা চিত্র। ঐতিহ্যবাহী পোশাক, ছন্দময় পদক্ষেপ এবং বাদ্যযন্ত্রের তালে তালে শিশুদের নৃত্য দর্শকদের মুগ্ধ করে।
‎
‎অন্যদিকে আদমপুরেও একইভাবে অনুষ্ঠিত হয় রাখাল নৃত্য। দিনভর নানা আয়োজন শেষে রাতে উভয় উৎসবস্থলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মহারাসলীলা। রাস উৎসবের মূল আকর্ষণ মহারাসলীলায় শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম, ভক্তি, বিরহ এবং আধ্যাত্মিক অনুভূতি নৃত্য-গীতের মাধ্যমে তুলে ধরা হয়।
‎
‎মণিপুরি বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ সম্প্রদায় পৃথক স্থানে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি অনুসারে রাস উৎসব আয়োজন করলেও এর মূল দর্শন ও অন্তর্নিহিত বার্তা অভিন্ন। ভক্তি, প্রেম, মানবতা, বিশ্বশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য।

মণিপুরি সম্প্রদায়ের কাছে মহারাসলীলা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি তাদের শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পবোধ ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। প্রজন্ম থেকে প্রজন্মে নৃত্য, সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঐতিহ্য বহন করে চলেছেন তারা। বিশেষ করে শিশু-কিশোরদের অংশগ্রহণ নতুন প্রজন্মের মধ্যে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চাকে আরও সমৃদ্ধ করছে।
‎
‎এদিকে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
‎
‎মণিপুরি সম্প্রদায়ের এই মহারাসলীলা দেখতে প্রতিবছরই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা কমলগঞ্জে আসেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, নৃত্য-সংগীত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অপূর্ব সমন্বয়ে মহারাসলীলা তাই শুধু মণিপুরি সম্প্রদায়ের উৎসব নয়, বৃহত্তর সিলেট অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যেরও এক অনন্য নিদর্শন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হযরত মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ (রহ.)-এর জীবন ও দর্শন নিয়ে বইমেলায় আসছে জুনাইদ চৌধুরীর গ্রন্থ

‎দুই সম্প্রদায়ের ১৮৪ ও ৪১তম রাস উৎসব

‎কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা‎

সময় ০৬:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬