
নবাগত ইউএনও মোঃ ইকবাল হোসাইন, বানিয়াচংয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
দুপুর ১ টায় বানিয়াচং উপজেলা হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ ইকবাল হোসাইন। এ সময় প্রধন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমেদ আরজু, সিনিয়র সাংবাদিক মখলিছ মিয়া,আতাউর রহমান, আক্তার হোসেন আলহাদী, শেখ নুরুল ইসলাম, মুক্তাদির হাসান সেবুল সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ডা. জীবন বলেন, বিশ্বের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং, বানিয়াচং গ্রামের পাশাপাশি উপজেলাকেও কিভাবে গুছিয়ে আনা যায়, সমস্যা গুলো সমাধান করা যায় সে বিষয়ে আমরা সকলে মিলে মিশে উদ্যোগ নেবো।
নবাগত ইউএনও মোঃ ইকবাল হোসাইন গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে বলেন, কাজ করতে করতেই বুঝা যাবে, কাজ করতে পারতেছি কি না। কাজ শুরু করি দেখা যাক, তবে আমাকে সময় দিতে হবে। বানিয়াচং উপজেলাকে একটি সুন্দর স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে হলে সাংবাদিকরে সহযোগিতা করার আহবান জানান।
আক্তার হোসেন আলহাদী, বানিয়াচং থেকে 


















