
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা এবং রোগীদের সেবার লক্ষ্যে ৫০ পিস ম্যাট্রেস উপহার প্রদান করেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন মিঠু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার কাছে ৫০টি ম্যাট্রেস ও বেড হস্তান্তর করেন।
এসময় উপস্থিত সংসদ সদস্যে রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপি নেতা, সমাজসেবক আং গনি, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরমান আলী, সাবেক আহ্বায়ক সাব্বির আহমদ দুদু প্রমুখ।
বড়লেখা প্রতিনিধি 


















