
মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. মিনহাজ আহমেদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিনহাজ আহমেদ রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের মৃত বদর মিয়ার ছেলে। তিনি সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করেছে।
মৌলভীবাজার প্রতিনিধি 

















