সিলেট ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ পথচলার ১০ বছর পূর্তি উদযাপন। ‎ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়ন জামায়াতের প্রার্থী সাবেক ছাত্রনেতা দুলাল আহমদ ব্রেইনের ভেতর ১৯৭১-এর শ্র্যাপনেল! ৫০ বছর পর উন্মোচিত হলো এক বিস্মৃত ইতিহাস! রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজ গ্রেপ্তার পুলিশ ফাঁড়ি নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন টিলাগাঁওয়ের বাসিন্দা ও প্রবাসীরা ‎গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ‎গোয়াইনঘাটে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত ‎জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসকের বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ আটক ৩, কাভার্ড ভ্যান জব্দ ‎বড়লেখায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৩

‎বড়লেখায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৩

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। শুক্রবার ১৩ নভেম্বর সকালে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
‎
‎বড়লেখা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছয়ফুর রহমান ছুবুরকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত ছয়ফুর রহমান ছুবুর বড়লেখা উপজেলার উত্তর ষাটঘরী বোবারথল গ্রামের আ. মানিক ইরফানের ছেলে। তিনি দায়রা মামলা নং-৬৩/১৪ এবং জিআর-১০০/১১(বড়) মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। আদালত তাকে পেনাল কোডের ৩৮২/৪৫৭ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং পেনাল কোডের ৪৫৭ ধারায় ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করেছিলেন। সব মিলিয়ে তাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
‎
‎এছাড়া বড়লেখা থানা পুলিশের আরেকটি অভিযানে সিআর-১৬৬/২৬ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি জামিলা বেগম (স্বামী-মৃত মনসুর আলী) এবং সাজু আহমদকে (পিতা-মৃত মনসুর আলী) গ্রেফতার করা হয়। তাদের উভয়ের বাড়ি বড়লেখা উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামে।
‎বড়লেখা থানার পুলিশ জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা ও পরোয়ানা তামিল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ পথচলার ১০ বছর পূর্তি উদযাপন।

‎বড়লেখায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৩

সময় ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬