
হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড সহসভাপতি ও বর্তমান মেম্বার জাহির মিয়া কে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসি শরীফ আহমেদ এর নির্দেশনায় একদল পুলিশ ১২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে করাব ইউনিয়নের করাব গ্রামে আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে বর্তমান মেম্বার ও আওয়ামিলীগ ওয়ার্ড সহসভাপতি জাহির মিয়া (৪৩) কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত জাহির মিয়া করাব গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে।
এ বিষয়ে লাখাই থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত ২০২৫ সালে ১৫ ডিসেম্বর নাশকতা ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলা নং ৮(৩) তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫ মামলায় তদন্ত প্রাপ্ত আসামী জাহির মিয়ার নাম উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী জাহির মিয়া কে ১৩ নভেম্বর শুক্রবার হবিগঞ্জ আদালতে যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে সোপর্দ করা হয়েছে।
বিল্লাল আহমেদ, লাখাই থেকে 



















