
লাখাইয়ে উপজেলার মডেল মসজিদ এর নির্মান কাজ চলমান রয়েছে। আগামী ৬ মাসের মধ্যে সমূদয় নির্মান কাজ সমাপ্ত হবে বলে জানান ঠিকাদারের প্রতিনিধি ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুর রহমান সুমন।
এদিকে মডেল মসজিদ এর মূল ভবনের চারপাশে সীমানা প্রাচীর নির্মানের লক্ষ্যে সংসলিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সীমানা প্রাচীর এর প্রয়োজনীয় মাপজোক ও নকশা প্রণয়নের কাজ করে তা চুড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি মঙ্গলবার ১০ নভেম্বর দুপুর বেলা উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ভবন ও এর সীমানা প্রাচীর এর নকসা সহ আনুষঙ্গিক বিষয় সরজমিন পরিদর্শন করেন এবং তা অনুমোদন প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন,লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুর রহমান সুমন।
পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান যথাসময়ে মডেল মসজিদ এর নির্মান কাজ সমাপ্ত করার উপর গুরুত্বারোপ করেন।
বিল্লাল আহমেদ লাখাই থেকে 

















