সিলেট ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
News Title :
​আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সম্মেলনে আমন্ত্রিত ডা. সাঈদ এনাম লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। ‎ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ ‎জাফলংয়ে প্রধান শিক্ষকের অপসারণ দাবি, সংবাদ সম্মেলনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জামালপুরের কেন্দুয়া ইউনিয়নে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎লন্ডনে ‘ইউনিটি অব মৌলভীবাজার’-এর এজিএম: প্রবাসীদের কণ্ঠে মৌলভীবাজারের ১০ দফা দাবি‎ ‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত‎ দ্য মুসলিম টাইমসের বানিয়াচং প্রতিনিধি নিয়োগ পেলেন শিব্বির আহমদ আরজু ‎শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ ও সড়ক নেই, দুর্ভোগে ১০ হাজার মানুষ

‎ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ

দীর্ঘ ছয় বছর আইনি লড়াইয়ের পর স্ত্রী হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন সাংবাদিক অনুজ কান্তি দাশ (৪০)। মঙ্গলবার ১০ নভেম্বর সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।
‎
‎আসামিপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন জানান, অনুজ কান্তি দাশ শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা আবাসিক এলাকার নরেশ চন্দ্র দাশের ছেলে। তিনি দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
‎
‎মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ ডিসেম্বর সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনুজ কান্তি দাশের স্ত্রী অনিতা রানী দাশ (২৭) মারা যান। এর আগে অসুস্থ অবস্থায় তাকে সিলেটের রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ মৃত্যুকে কেন্দ্র করে অনুজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন নিহতের স্বজনরা।
‎
‎পরে নিহতের বাবা হবিগঞ্জের বাসিন্দা দিলীপ দাশ বাদী হয়ে অনুজ কান্তি দাশকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি।
‎
‎দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অনুজ কান্তি দাশকে খালাস দেন।
‎
‎মৌলভীবাজার জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আব্দুল মতিন চৌধুরী বলেন, সাংবাদিক অনুজ কান্তি দাশের বিরুদ্ধে দায়ের করা স্ত্রী হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দায়রা মামলা নং ২৯৫/২২-এর রায়ে আদালত তাকে খালাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সম্মেলনে আমন্ত্রিত ডা. সাঈদ এনাম

‎ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ

সময় ০৭:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬