সিলেট ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
News Title :
​আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সম্মেলনে আমন্ত্রিত ডা. সাঈদ এনাম লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। ‎ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ ‎জাফলংয়ে প্রধান শিক্ষকের অপসারণ দাবি, সংবাদ সম্মেলনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জামালপুরের কেন্দুয়া ইউনিয়নে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎লন্ডনে ‘ইউনিটি অব মৌলভীবাজার’-এর এজিএম: প্রবাসীদের কণ্ঠে মৌলভীবাজারের ১০ দফা দাবি‎ ‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত‎ দ্য মুসলিম টাইমসের বানিয়াচং প্রতিনিধি নিয়োগ পেলেন শিব্বির আহমদ আরজু ‎শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ ও সড়ক নেই, দুর্ভোগে ১০ হাজার মানুষ

‎জাফলংয়ে প্রধান শিক্ষকের অপসারণ দাবি, সংবাদ সম্মেলনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের অপসারণ দাবি করেছেন সাবেক অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় সচেতন ব্যক্তিরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বাক্ষর জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ তোলা হয়।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের সাবেক অভিভাবক প্রতিনিধি মো. ফখরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০১৯ সালে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে এমপিওভুক্তির আবেদন করা হয়েছিল। এ ছাড়া প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম এবং শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগও তুলে ধরেন তিনি।

‎ফখরুল ইসলাম এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষককে পদ থেকে অপসারণেরও দাবি জানান তিনি।

‎সংবাদ সম্মেলনে সাবেক অভিভাবক প্রতিনিধি আইয়ুব আলী, শিক্ষানুরাগী নজরুল ইসলাম মাস্টার, মজির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সম্মেলনে আমন্ত্রিত ডা. সাঈদ এনাম

‎জাফলংয়ে প্রধান শিক্ষকের অপসারণ দাবি, সংবাদ সম্মেলনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সময় ০৫:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬