
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও যুব কল্যাণ তহবিলের অনুদান বিতরণ এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রবিবার ১ নভেম্বর দিবসটি উপলক্ষে বেলটিয়া থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তরের সভাস্থলে গিয়ে শেষ হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: নুরুজ্জামান চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অডিনেটর রোকোনুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম খাঁন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজিব খান প্রমুখ।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। তিনি তার বক্তব্যে বলেন এই খেলার মাঠ তৈরি, সংস্কার ও সংরক্ষণ দিন দিন খেলার মাঠ কমে যাওয়ায় মাঠের পরিবর্তে বাণিজ্যিকভাবে টার্ফের সংখ্যা বাড়ছে। টার্ফে খেলতে অর্থ ব্যয় করতে হয়, যা সাধারণ ও দরিদ্র পরিবারের অনেক তরুণের পক্ষে সম্ভব নয়। তাই ক্রীড়াঙ্গনকে বাঁচাতে শহর, গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠগুলো নতুন করে তৈরি, সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা।

বর্তমানে কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে নৈতিক শিক্ষা, খেলাধুলা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই।
পাশাপাশি সক্রিয় যুব সংগঠনকে সরকারি-বেসরকারি প্রকল্পে সম্পৃক্ত করা, দেশের সক্রিয় ও কার্যকর স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলোকে সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। যুব উন্নয়ন, সমাজকল্যাণ, ক্রীড়া ও মানবিক কার্যক্রমে এসব সংগঠনের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগানোর আহ্বান জানান এবং জাতীয় পুরস্কার প্রাপ্তদের জন্য ‘অ্যাওয়ার্ড কার্ড’ চালু জাতীয় পর্যায়ে যুব ও ক্রীড়া ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের সম্মান, পরিচিতি ও মর্যাদা নিশ্চিত করতে তাঁদের জন্য একটি স্বতন্ত্র ‘অ্যাওয়ার্ড কার্ড’ চালুর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান’র নিকট।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দেওয়া প্রশিক্ষণ ও ঋণ সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠান শেষে যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রমের অংশ হিসেবে তরুণ উদ্যোক্তাদের মাঝে যুব ঋণ, যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক এবং বিভিন্ন কোর্সে সফলভাবে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
মোঃ খোরশেদ আলম, জামালপুর 








