সিলেট ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
News Title :
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ‎সিলেট আসছেন বিএনপি (ভারপ্রাপ্ত) মহাসচিব রুহুল কবির রিজভী, বিকালে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণ ও মুখ-নাক থেঁতলে দেওয়ার অভিযোগে বিপ্লব গ্রেপ্তার ‎ফোনালাপের সূত্র ধরে সাড়ে তিন বছর পর সেপটিক ট্যাংক থেকে যুবকের কঙ্কাল উদ্ধার গ্রেপ্তার ৪ জন বানিয়াচংয়ে এইচএসসিতে শীর্ষে শচীন্দ্র কলেজ, আলিমে বিএসডি বালিকা মাদ্রাসা প্রেসক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদযাপন ‎সিলেট সরকারি মহিলা কলেজে পাসের হার ৯৩.৩০ শতাংশ বালাগঞ্জ-সুলতানপুর-সিলেট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক সাইফুরের জানাজা সম্পন্ন ‎ফ্যামিলি কার্ড’ নিয়ে বিরোধী রাজনীতিকেরা তাচ্ছিল্য করেছিলেন: কয়ছর আহমদ ‎গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ফলের বিপর্যয়: পাসের হার ৩২.৪১%

‎ফোনালাপের সূত্র ধরে সাড়ে তিন বছর পর সেপটিক ট্যাংক থেকে যুবকের কঙ্কাল উদ্ধার গ্রেপ্তার ৪ জন

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের প্রায় সাড়ে তিন বছর পর মহব্বত আলী (২৫) নামের এক যুবকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে দেহাবশেষগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এক দম্পতিসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
‎
‎আটক ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা (৩৪) এবং একই গ্রামের জয়নাল মিয়া (২১) ও ইয়াসিন মিয়া (২৪)।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বত আলী রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। ২০২৩ সালের ৩০ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ওই বছরের ১৮ আগস্ট তাঁর ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেন।
‎জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান দেহাবশেষ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মহব্বত আলীর নিখোঁজের ঘটনায় করা মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। শুক্রবার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
‎তবে মহব্বত আলী কীভাবে মারা গেছেন, তাঁর মৃত্যুর সঙ্গে আটক চারজনের কার কী ধরনের সংশ্লিষ্টতা রয়েছে এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে-এসব বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

‎ফোনালাপের সূত্র ধরে সাড়ে তিন বছর পর সেপটিক ট্যাংক থেকে যুবকের কঙ্কাল উদ্ধার গ্রেপ্তার ৪ জন

সময় ০৭:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬