
প্রেসক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উদযাপন করেন উপস্থিত অতিথি ও সাংবাদিকরা।
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর, যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম সরকার, মাহে মনি আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়ামের সিইও হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেলুর রহমান, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসাধারণ সম্পাদক সাইফুর রহমান, সংগঠক নুরুল ইসলাম খান বাবলা ও ইব্রাহিম মাহমুদ এবং মিলিপ্লাজার সহকারী ব্যবস্থাপক জাহিদ আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি বিশ্বজিৎ দাস, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি আলাউদ্দিন কবির, সহসাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি জসীম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দেব, নির্বাহী সদস্য ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক সিলেট মিররের প্রতিনিধি জিয়াউল হক, অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজের জেলা প্রতিনিধি মামুনুর রশীদ মিতুল, দৈনিক সংগ্রামের প্রতিনিধি এম এস আলী, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি আহমদ আলী এবং প্রেসক্লাব সদস্য আব্দুল ছালিক।
প্রতিষ্ঠার পর থেকে গত তিন দশক ধরে প্রেসক্লাব কুলাউড়া স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার প্রতিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ভূমিকা রেখে আসছে। পাশাপাশি এলাকার নানা সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, জনদুর্ভোগ ও সামাজিক-
সাংস্কৃতিক কর্মকাণ্ড সংবাদমাধ্যমে তুলে ধরার মাধ্যমে জনস্বার্থে কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তির এ আয়োজন ছিল দীর্ঘ পথচলার স্মৃতিচারণ, পারস্পরিক সম্প্রীতি ও ভবিষ্যৎ পথচলার প্রত্যয় প্রকাশের একটি উপলক্ষ।
কুলাউড়া প্রতিনিধি 








