সিলেট ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে এইচএসসিতে শীর্ষে শচীন্দ্র কলেজ, আলিমে বিএসডি বালিকা মাদ্রাসা প্রেসক্লাব কুলাউড়ার ৩০ বছর পূর্তি উদযাপন ‎সিলেট সরকারি মহিলা কলেজে পাসের হার ৯৩.৩০ শতাংশ বালাগঞ্জ-সুলতানপুর-সিলেট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক সাইফুরের জানাজা সম্পন্ন ‎ফ্যামিলি কার্ড’ নিয়ে বিরোধী রাজনীতিকেরা তাচ্ছিল্য করেছিলেন: কয়ছর আহমদ ‎গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ফলের বিপর্যয়: পাসের হার ৩২.৪১% বানিয়াচংয়ে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে সভা করেছেন এমপি ডা. জীবন ‎গোয়াইনঘাটে ৩২ বছরের শিক্ষকতা শেষে অধ্যক্ষ আব্দুছ শহীদের রাজকীয় বিদায় মাধবপুরে বিএডিসির গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, ঝুঁকিতে কয়েকশত বিঘা‎জমির সেচ জাফলংয়ে বালুর পাড় ধসে শ্রমিকের মৃত্যু
জিপিএ-৫ পেয়েছে ১৬৭ জন

‎সিলেট সরকারি মহিলা কলেজে পাসের হার ৯৩.৩০ শতাংশ

ছবি- সিলেটের জানালার সৌজন্যে।

‎উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলেও নিজেদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিলেট সরকারি মহিলা কলেজ। ২০২৬ সালের প্রকাশিত ফলাফলে কলেজটিতে পাসের হার ৯৩ দশমিক ৩০ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ১৬৭ জন শিক্ষার্থী।
‎বিভাগভিত্তিক ফলাফলে বরাবরের মতো বিজ্ঞান বিভাগ এগিয়ে থাকলেও, মানবিক বিভাগেও শিক্ষার্থীরা চমৎকার সাফল্য দেখিয়েছে।
‎
‎কলেজের অধ্যক্ষের কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর কলেজটি থেকে মোট ৮১৫ জন পরীক্ষার্থী নিবন্ধিত হয়েছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮০৬ জন শিক্ষার্থী। পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ৭৫২ জন। আর অনুত্তীর্ণ হয়েছেন ৫৪ জন এবং অনুপস্থিত ছিলেন ৯ জন।
‎
‎অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হিসাবে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে, জিপিএ-৫ পাওয়া ১৬৭ জন শিক্ষার্থী মোট অংশগ্রহণকারীর ২০ দশমিক ৭২ শতাংশ।
‎
‎এ বছর বিজ্ঞান বিভাগ থেকে মোট ৪১৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩৯২ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৭৮ শতাংশ। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৪১ জন শিক্ষার্থী, যা এই বিভাগের মোট পরীক্ষার্থীর ৩৩ দশমিক ৭৩ শতাংশ।
‎মানবিক বিভাগ থেকে মোট ৩৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং উত্তীর্ণ হয়েছে ৩৪৭ জন। এই বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৪১ শতাংশ। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ২৬ জন, যা এই বিভাগের মোট পরীক্ষার্থীর ৬ দশমিক ৫৫ শতাংশ।
‎
‎ফলাফলের এই অর্জনে কলেজ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। কলেজের শিক্ষাগত পরিবেশ ও সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে এইচএসসিতে শীর্ষে শচীন্দ্র কলেজ, আলিমে বিএসডি বালিকা মাদ্রাসা

জিপিএ-৫ পেয়েছে ১৬৭ জন

‎সিলেট সরকারি মহিলা কলেজে পাসের হার ৯৩.৩০ শতাংশ

সময় ১০:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬