
লাখাই থানা পুলিশের নিয়মিত অভিযানের প্রেক্ষিতে চিহ্নিত দুই মাদকও ইয়াবা ব্যবসায়ী কে ১৩ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।
আটকের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
২০ শে অক্টোবর বিকাল সাড়ে ৫ টার সময় স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে ৫ নং করাব ইউনিয়নের সিংহ গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয় তাদেরকে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক আইনে মামলা রয়েছে বলে জানা যায়। তারা চিহ্নিত এলাকার মাদক ব্যবসায়ী ও চোর হিসেবে পরিচিত।
আটক কৃতরা হল, মধ্যসিংহ গ্রামের জলপু মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩০) পশ্চিম সিংহগ্রামের ওয়াজত মেয়ে আর ছেলে মুশাহিদ মিয়া (৩৩)কে আটক করে লাখাই থানা পুলিশ আটকৃতাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে লাখাই থানা অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করেন এবং আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে মাদকের সাথে যে কেউই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কোন আপোষ নেই।
বিল্লাল আহমেদ লাখাই থেকে 


















