সিলেট ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
News Title :
‎মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের:‎দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৯ এর অধিনায়ক‎ ‎প্রবাসীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ট্রলি হস্তান্তর প্রবাসী কল্যাণ মন্ত্রীর‎ হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবীরূপে পূজিত ১০ বছরের কৃত্তিকা বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারীর উদ্বোধন নারীর স্বাবলম্বিতায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সুদূরপ্রসারী উদ্যোগ ‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি

‎মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের:‎দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

সুনামগঞ্জের দোয়ারা বাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক কারবারী। এ ঘটনায় অভিযুক্ত আহাদ ভূইয়াকে আটক করেছে পুলিশ।
‎
‎রোববার (১৮ অক্টোবর) রাত ৮টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বাঁশতলা আঞ্চলিক বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
‎
‎এ ঘটনায় আহত সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক হামলাকারী আহাদ ভূইয়া স্থানীয় চৌধুরী পাড়ার বাসিন্দা। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সীমান্তে মাদক ও চোরাচালানের বিষয়ে সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়া সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয় তারা। এর জেরে রোববার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকের উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
‎
‎দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
‎
‎এদিকে, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়ার উপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দোয়ারা বাজার উপজেলাসহ জেলার সাংবাদিকবৃন্দ। তাঁরা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের:‎দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

‎মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের:‎দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

সময় ১১:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬