সিলেট ১০:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

‎জাতীয় ইংরেজি দৈনিক দ্যা ডেইলি অবজারভার এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির।

‎সাজ্জাদ মাহমুদ মনির ২০১১ সালে জাতীয় দৈনিক ডেসটিনি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ দেড় দশকের সাংবাদিকতা জীবনে তিনি ছাতক উপজেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম অসংগতি, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সঙ্গে যুক্ত রয়েছেন।

‎সাংবাদিকতার শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয় সাজ্জাদ মাহমুদ মনির পরবর্তীতে BABTV-তে লাইভ সাংবাদিকতার মাধ্যমে ছাতকের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ ধারাবাহিকভাবে তুলে ধরেন।

‎স্থানীয় মানুষের নানা দাবি দাওয়া, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও তিনি কাজ করেছেন।

‎দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সিলেটের কাগজ, সিলেটভিউ, দৈনিক যায়যায়দিন, বাংলাদেশ বুলেটিন, বিজনেস টাইমস, দৈনিক যুগভেরী, দৈনিক জৈন্তা বার্তা, আমার সকাল ও শুভ প্রতিদিনসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

‎এ সময়ে ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, স্থানীয় সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, অনিয়ম-দুর্নীতি, শিক্ষা, পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশন করেছেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও সরাসরি সম্প্রচারে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। জুলাইয়ের আন্দোলনের সময়ও তিনি মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে যুক্ত ছিলেন।

‎সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত নীতি, আদর্শ ও দায়িত্বশীলতার প্রতি অঙ্গীকারের কথা জানিয়ে সাজ্জাদ মাহমুদ মনির বলেন, নতুন দায়িত্বে বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে ছাতকের মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি কাজ করতে চান।

‎ছাতক অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে তিনি ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার এর মতো প্রতিষ্ঠিত গণমাধ্যমে ছাতক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
‎নতুন দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

সময় ০৯:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬