সিলেট ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎ বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎ কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা

হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ

‎হবিগঞ্জের মাধবপুরে একটি ড্রাম ট্রাকে বালুর নিচে রাখা ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজাও জব্দ করা হয়েছে। বিজিবির হিসাবে জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।
‎
‎শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে সড়কের পাশে একটি ড্রাম ট্রাক দেখতে পেয়ে তল্লাশি করা হয়।
‎তল্লাশির সময় ট্রাকে পরিবহন করা বালুর নিচে ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস পাওয়া যায়। বিজিবি জানিয়েছে, এসব পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।
‎
‎এ ছাড়া ৫৫ বিজিবির সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজা জব্দ করেন। বিজিবির হিসাবে এসব মাদকের সিজার মূল্য ২লাখ ৪৫ হাজার টাকা। সব মিলিয়ে পৃথক অভিযানগুলোতে জব্দ করা পণ্য ও মাদকের সিজার মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
‎
‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জব্দ করা মালামাল ও মাদকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎

হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ

সময় ০৭:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬