সিলেট ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎

শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার।

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হরিণছড়া চা-বাগানের স্টাফ লাইনের জলিল মিয়ার ছেলে জমির মিয়া (৩০), গারো লাইনের মৃত মতিন মিয়ার ছেলে জিলু মিয়া (২৭) এবং স্টাফ লাইনের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. নুর হোসেন (২৯)।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিণছড়া চা-বাগানের জমির মিয়ার বসতঘরে বিদেশি মদ কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

‎পরে জমির মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, জমির মিয়া নিজেই ব্যাগটি বের করে দেন।

‎উদ্ধার মদের মধ্যে রয়েছে ৭৫০ মিলিলিটারের ১০ বোতল Master Blender’s Signature Whisky, ৩৭৫ মিলিলিটারের ৬ বোতল McDowell’s Superior No.1 Quality Luxury Blender Whisky এবং একই পরিমাণের ৫ বোতল Seagram’s Blenders Pride।

‎পুলিশের দাবি, উদ্ধার মদের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজসে বিক্রির উদ্দেশ্যে মদগুলো নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

‎এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার।

সময় ০৬:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬