সিলেট ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া
'হৃদবন্ধন সাহিত্য পরিষদ’

‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎

‎মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, সাহিত্য হলো সমাজের দর্পণ। সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেই। সাহিত্য মানুষের চিন্তা, চেতনা ও মূল্যবোধকে সমৃদ্ধ করে। ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ গত পাঁচ বছর ধরে সিলেটের সাহিত্য অঙ্গনকে মুখরিত করে রেখে সুন্দর ও প্রগতিশীল সমাজ গঠনে ভূমিকা রেখে যাচ্ছে। গুণীজন ও তরুণদের এই মেলবন্ধনতা সত্যিই প্রশংসনীয়। হৃদবন্ধন সিলেটের সাহিত্য অঙ্গণে আলোর দিশারী। আশা করি নতুন কমিটির হাত ধরে এই সংগঠন সামনের দিন গুলোতে তরুণ লেখক ও কবিদের আরও বড় প্ল্যাটফর্ম তৈরিতে ভূমিকা রাখবে।
‎যা নতুন প্রতিভার বিকাশ ঘটাবে এবং আমাদের তথা বিশেষত সিলেটের সাহিত্যাঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করবে। হৃদবন্ধন সাহিত্য পরিষদ’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক, বিশিষ্ট কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহিত্য ও সমাজের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন লেখক ও গল্পকার জামান মাহবুব, লেখক ও সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, কবি পুলিন রায়, কবি ও লেখক অমিতা বর্দ্ধন এবং লেখক ও সাংবাদিক ফারুক আহমদ।

‎সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’-এর সভাপতি হিমাংশু রায় হিমেল। অনুষ্ঠানমালা যৌথভাবে সঞ্চালনা করেন ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’-এর সহ-সভাপতি সন্তোষ রঞ্জন পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক সন্দীপন শুভ।
‎বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বারিন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক রুনা তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত দাস, সাহিত্য সম্পাদক লাভলী পুরকায়স্থ, প্রচার সম্পাদক মাহিন উদ্দিন জয়, কোষাধ্যক্ষ জসিম উদ্দন, সহ-কোষাধ্যক্ষ সাধন শর্মা, সদস্য মিহির মোহন, প্রশান্ত লিটন, অভিনয় সরকার, শ্যামল কপালী, বিকাশ আচার্য্য, হেমা দেবী, প্রমি দেবী, পপি ভৌমিক, আল আমিন সুমন আহমদ প্রমুখ।
‎আলোচনা সভা শেষে আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে গান, ছড়া, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন সাহিত্যপ্রেমীরা।

‎সিলেটের কবি, লেখক ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

'হৃদবন্ধন সাহিত্য পরিষদ’

‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎

সময় ০৯:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬