সিলেট ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া ‎অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদের প্রথম কমিটি ঘোষণা, সভাপতি শাহ মুনিম, সম্পাদক এম ইয়াওর উদ্দিন। ‎ময়মনসিংহ বিভাগেই কর্মরত থাকতে খাদ্যভবনে দৌড়, আটপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইমরান মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার‎ ‎মৃত্যুর সংবাদ শুনলেই ছুটে যান সরওয়ার আলম

‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া

ড. রেজা কিবরিয়া।

‎হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপির সংসদ সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

‎বুধবার জাতীয় সংসদের অধিবেশনে অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। একই অধিবেশনে অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত দুটি স্থায়ী কমিটি সদস্য পরিবর্তনের মাধ্যমে পুনর্গঠন করা হয়েছে।
‎সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন করেন সংসদ সদস্যরা।

‎এর আগে মঙ্গলবার পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল। বুধবার অনুমিত হিসাব-সম্পর্কিত কমিটি গঠনের পর ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

‎সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে মন্ত্রণালয়-সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি এবং বিষয়ভিত্তিক ১১টি কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড

‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া

সময় ০৭:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬