সিলেট ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদের প্রথম কমিটি ঘোষণা, সভাপতি শাহ মুনিম, সম্পাদক এম ইয়াওর উদ্দিন। ‎ময়মনসিংহ বিভাগেই কর্মরত থাকতে খাদ্যভবনে দৌড়, আটপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইমরান মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার‎ ‎মৃত্যুর সংবাদ শুনলেই ছুটে যান সরওয়ার আলম ‎জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস‎ জামালপুরের মেলান্দহে ব্র্যাকের উদ্যোগে অতিদরিদ্রদের স্বাবলম্বী করতে কৃষি সহায়তা ও গরুর টিকাদান কর্মসূচি ‎গোলাপগঞ্জে পাহাড়ের জঙ্গলে মিলল ৪টি এয়ারগান, উদ্ধার করল র‌্যাব-৯ অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ ‎ইথারে মানসিক বিভ্রমের সংক্রমণ! সিলেটে বিরল “ফলি এ ডক্স” কেসে চিকিৎসকের আন্তর্জাতিক সাফল্য ‎সিলেটে ২০ মামলার আসামি ও সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী কাউছার গ্রেফতার

মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার‎

‎হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চেক ডিজঅনারের তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎মঙ্গলবার রাতে মাধবপুর পৌর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাঁকে হবিগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে পৌর এলাকার স্বপন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানায়, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকায় চেক ডিজঅনারের পৃথক তিনটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে দুটিতে আদালত তাঁকে সাজা দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদের প্রথম কমিটি ঘোষণা, সভাপতি শাহ মুনিম, সম্পাদক এম ইয়াওর উদ্দিন।

মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার‎

সময় ১১:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬