সিলেট ০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি

‎মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ, ফাঁসলেন অভিযোগকারী নিজেই।

প্রতারণাকারী রিপন মিয়া ।

সিলেটে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ দায়ের করে নিজেই ফেঁসে গেলেন এক ব্যক্তি। আজ সকালে সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় এ ঘটনা ঘটে।
‎পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৭:৩০ ঘটিকায় রিপন মিয়া (৩৩) নামের এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ছিনতাইয়ের অভিযোগ করেন। তিনি দাবি করেন, টিলাগড় সরকারি কলেজের সামনে আফজল ও তার সঙ্গীরা তার মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। অভিযোগ পেয়ে শাহপরাণ থানার ডিউটিরত অফিসার পিএসআই মেহেদী আহমেদ দ্রুত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।
‎রিপনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ আশপাশে অনুসন্ধান চালিয়ে একটি গ্যারেজের সামনে সিকিউরিটি গার্ড জুনেদ মিয়াকে খুঁজে পায়। অভিযোগকারী রিপন জুনেদকে দেখেই আক্রমণ করে মারধর শুরু করলে পুলিশ তাকে নিবৃত্ত করে এবং দু’জনকেই থানায় নিয়ে আসে।
‎থানায় এসে রিপন মিয়া, জুনেদ মিয়া, আফজল এবং আরও ২-৩ জনের বিরুদ্ধে লিখিত ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। তবে তার বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তদন্ত শুরু করে।
‎তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে, রিপন এবং আফজল ঘটনাস্থলে মোবাইল ফোনে জুয়া খেলছিলেন। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে সেখানকার সিকিউরিটি গার্ড জুনেদ তাদের সরিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে রিপন প্রতিশোধমূলকভাবে ৯৯৯-এ মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ করেন।
‎পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিপন স্বীকার করেন যে, কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি এবং প্রতিপক্ষকে ফাঁসাতেই তিনি এই মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। পুলিশ নিশ্চিত হয় যে, ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে সাজানো হয়েছিল।
‎ফলস্বরূপ, মিথ্যা অভিযোগ দায়ের করার অপরাধে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

‎মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ, ফাঁসলেন অভিযোগকারী নিজেই।

সময় ০৫:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫