সিলেট ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার টাকা ও ১৫ দিনের কারাদণ্ড

‎
‎হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৭ আগস্ট ) উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
‎
‎অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে মামুন আহমেদ রিমন (২০), পিতা: সমসু মিয়া, ছাতিয়াইন, মাধবপুর-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে আলমগীর, পিতা: ফিরোজ মিয়া, নেত্রকোনা-কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
‎
‎অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং মাধবপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
‎
‎মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন, অবৈধ বালু উত্তোলন শুধু সরকারের সম্পদকে ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবেশের ভারসাম্যকেও ঝুঁকির মধ্যে ফেলে। পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রায়ও নেতিবাচক প্রভাব পড়ে।
‎
‎তিনি আরও বলেন,জনস্বার্থ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। স্থানীয় জনগণকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানাই। এ অভিযান শুধু শাস্তি প্রদানের জন্য নয়, অবৈধ বালু উত্তোলনকারীদের জন্য একটি সতর্কবার্তাও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার টাকা ও ১৫ দিনের কারাদণ্ড

সময় ১১:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬