সিলেট ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জামালপুরে পাটের বাম্পার ফলন: চাষিদের মুখে হাসির ঝিলিক

‎​বাংলাদেশের শীর্ষস্থানীয় পাট উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে জামালপুর অন্যতম। এ বছর স্বাভাবিক আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারে পাটের চাহিদা ও ভালো দাম থাকায় দারুণ খুশি চাষিরা।
‎
‎​জেলার বিভিন্ন ছোট নদী, খাল ও বিলের পারে এখন পাট জাগ দেওয়া এবং আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
‎
‎গত ১৮ আগস্ট মঙ্গলবার জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামে গিয়ে দেখা যায় এক গ্রামীণ চিত্র—রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খালে পাট ধোয়ার কাজ করছেন ৮ জন শ্রমিক।
‎
‎​এ সময় স্থানীয় চাষি আব্দুল মান্নানের সঙ্গে কথা হলে তিনি এ মৌসুমের পাট চাষের সফলতার কথা জানান। তিনি বলেন, বোরো মৌসুমে ধান কাটার শেষ পর্যায়ে দুই বিঘা জমিতে তুষা জাতের পাট চাষ করেছিলেন। জমি প্রস্তুত থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত তাঁর মোট খরচ হয়েছে ৩০ হাজার টাকা। এ বছর দুই বিঘা জমিতে প্রায় ২০ মণ পাট উৎপাদিত হয়েছে।

বাজারে পাটের অধিক চাহিদা থাকায় বর্তমানে ব্যবসায়ীরা মণপ্রতি ৩ হাজার ৮০০ শত  টাকা দাম দিচ্ছেন। জমিতে নিয়মমাফিক ইউরিয়া, টিএসপি এবং জৈব সার ব্যবহার করে মাত্র চার মাসের মাথায় উৎপাদিত পাট বিক্রি করে তাঁর প্রায় ৭৬ হাজার টাকা আয় হবে বলে আশা করছেন। পাট কাটার পর ওই জমিতেই আবার ভুট্টা রোপণ করা হবে বলে জানান তিনি।
‎
‎​এদিকে স্থানীয় কৃষকদের দাবি, সরকারের পক্ষ থেকে যদি বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে মানসম্মত বীজ, সার এবং আধুনিক কারিগরি সহায়তা পাওয়া যায়, তবে আগামীতে পাটের উৎপাদন আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জামালপুরে পাটের বাম্পার ফলন: চাষিদের মুখে হাসির ঝিলিক

সময় ১০:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬