সিলেট ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

‎জামালপুরে GESMIN Project, World Vision Bangladesh-এর উদ্যোগে “Orientation on Women Economic Empowerment Materials for Private Sector” শীর্ষক একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ১৯ আগষ্ট হোটেল আশার আলো, পিটিআই মোড়, বৌ বাজার, জামালপুর।
‎
‎উক্ত ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য ছিল নারীদের কীভাবে প্রাইভেট সেক্টরের মাধ্যমে কৃষি উৎপাদন, মূল্য সংযোজন ও বাজারজাতকরণ কার্যক্রমে সম্পৃক্ত করে অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা ও সক্ষমতা বৃদ্ধি করা। ওরিয়েন্টেশনের পাশাপাশি গ্রুপ ওয়ার্ক ও প্যানেল ডিসকাশনের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন সুযোগ, চ্যালেঞ্জ এবং কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থায় প্রাইভেট সেক্টরের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতামত প্রদান করেন এবং নারীদের কৃষিভিত্তিক ব্যবসা ও বাজার ব্যবস্থায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিভিন্ন বাস্তবসম্মত উপায় তুলে ধরেন।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, পেট্রোকেম লিমিটেড; তানভীর, ইস্পাহানি; খায়রুল ইসলাম, এ. আর. মালিক সীড; হুমায়ুন, ফেইথ; কওনান মুরসালিন, কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট; গৌরাঙ্গ সাহা; মনির হোসেন ভূঁইয়া; নূর-ই-জান্নাত, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, GESMIN Project-সহ সংশ্লিষ্ট প্রাইভেট সেক্টর ও GESMIN Project-এর প্রতিনিধিবৃন্দ।
‎
‎সেশন পরিচালনা করেন মোঃ শফিকুর রহমান, জেন্ডার স্পেশালিস্ট এবং অনুষ্ঠানটির প্রোগ্রাম মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ছাদেকা বেগম, জেন্ডার অফিসার GESMIN Project।
‎
‎এই আয়োজনের মাধ্যমে নারীদের কৃষি উৎপাদন, উদ্যোক্তা কার্যক্রম ও বাজার ব্যবস্থায় অধিকতর সম্পৃক্ততা নিশ্চিত করার পাশাপাশি প্রাইভেট সেক্টরের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে পরিবার, সমাজ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎
‎উল্লেখ থাকে যে, অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এনএসপি)-এর অর্থায়নে জেন্ডার ইন্সক্লোসিভ মার্কেট সিস্টেম ফর ইমপ্রুভ নিউট্রিশন(জেসমিন) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

সময় ০৭:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬