সিলেট ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত‎ দ্য মুসলিম টাইমসের বানিয়াচং প্রতিনিধি নিয়োগ পেলেন শিব্বির আহমদ আরজু ‎শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ ও সড়ক নেই, দুর্ভোগে ১০ হাজার মানুষ ‎বানিয়াচং আদর্শ বাজারে পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা বুথ উদ্বোধন ‎মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ১লাখ টাকা জরিমানা ‎ডিপ্লোমা করার পর একটি শিক্ষার্থীও বেকার থাকবেন না: জাহেদুর রহমান ‎জামালপুরের লক্ষ্মীরচরে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎পূর্ব জাফলংয়ে নির্বাচনী মেরুকরণ, আলোচনায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ‎ধোপাগুল পয়েন্টে ৬৫ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেপ্তার

‎বানিয়াচংয়ে যুবদল নেতা স্বপনের উপর হামলাকারী আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদ কারাগারে

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন স্বপনের উপর হামলার মামলায় আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদ মেম্বার এবং মোঃ লিয়াকত মিয়ার জামিন ‎না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (আমল-৪) আদালতে হাজির হলে তাদেরকে জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত।
‎
‎মামলা সূত্রে জানা যায়,  গত ২৮ ফেব্রুয়ারি-২০২৬ সন্ধ্যা সাড়ে ৭ টায় ২নং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মেম্বার সংবদ্ধ লোকজন নিয়ে ৫/৬ নং বাজারে অবস্থিত যুবদল নেতা স্বপন ট্রেডার্সে হামলা করেন। এ সময় সংঘবদ্ধ দেশীয় অস্ত্রধারী লোকজন যুবদল নেতা স্বপনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় বানিয়াচং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভিকটিমের ছেলে মোঃ ইকরামুল হোসেন বাদী হয়ে আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদ মিয়াসহ ১১জনের নাম উল্লেখ করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- (জিআর ৩৬/২৬ বানি)। 
‎
‎মামলায় ৩জন জামিনের আবেদন করলে আব্দুল ওয়াদুদ ও তার ভাই লিয়াকত মিয়ার জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত। এদিকে দীর্ঘদিন পর মামলার অন্যতম আসামী আওয়ামীলীগ নেতার জামিন না-মঞ্জুরের খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত

‎বানিয়াচংয়ে যুবদল নেতা স্বপনের উপর হামলাকারী আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদ কারাগারে

সময় ১১:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬