সিলেট ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জুড়ীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত‎ দ্য মুসলিম টাইমসের বানিয়াচং প্রতিনিধি নিয়োগ পেলেন শিব্বির আহমদ আরজু ‎শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ ও সড়ক নেই, দুর্ভোগে ১০ হাজার মানুষ ‎বানিয়াচং আদর্শ বাজারে পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা বুথ উদ্বোধন ‎মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ১লাখ টাকা জরিমানা ‎ডিপ্লোমা করার পর একটি শিক্ষার্থীও বেকার থাকবেন না: জাহেদুর রহমান ‎জামালপুরের লক্ষ্মীরচরে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎পূর্ব জাফলংয়ে নির্বাচনী মেরুকরণ, আলোচনায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ‎ধোপাগুল পয়েন্টে ৬৫ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেপ্তার
এসআরবি-৯ অভিযানে...

‎ধোপাগুল পয়েন্টে ৬৫ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেপ্তার

সিলেটে অভিযান চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদসহ মহরম আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
‎
‎রোববার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানার ধোপাগুল পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃত মহরম আলী সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার নাজিরগাঁও গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।
‎
‎এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ এলাকা থেকে ‘সাদাপাথর এক্সপ্রেস’ নামের একটি বাসে যাত্রীর ছদ্মবেশে মাদক বহন করা হচ্ছে। খবর পেয়ে এসআরবি-৯ এর একটি আভিযানিক দল ধোপাগুল পয়েন্টে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কে তল্লাশি চৌকি স্থাপন করে।

পরবর্তীতে বাসটি থামিয়ে তল্লাশি চালালে মহরম আলীর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ ও স্কুল ব্যাগ থেকে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে এই মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
‎
‎এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের কেন্দুয়ায় শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা অনুষ্ঠিত

এসআরবি-৯ অভিযানে...

‎ধোপাগুল পয়েন্টে ৬৫ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেপ্তার

সময় ১২:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬