
সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাহাবুদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১:১৫ ঘটিকার সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিণ রনিখাই ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামি সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০১১ সালে ২৮ নাম্বার মামলাটি ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ জিআর নম্বর ১৬৭/১১ একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
এই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করলে সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল বল পুলিশ জানায়। গ্রেফতারকৃত মোঃ সাহাবুদ্দিন (৩৫) সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার পুনাছ উত্তর পাড়া গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 

















